মো. রফিকুল ইসলাম : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল হালুয়াঘাট উপজেলা শাখার আংশিক কমিটি গঠন হয়েছে।
সোমবার বিকেলে ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতির ছোট বাজারস্থ কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়|
কমিটিতে মুহাম্মদ নুরুল আলমকে সভাপতি, রুহুল আমিন খান সাধারণ সম্পাদক ও মো. আজিজুল হককে সাংগঠনিক সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলী আকবর আনিছের সুপারিশক্রমে ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলাম কামাল চূড়ান্ত অনুমোদন করেন। কমিটিতে সহসভাপতি জিয়াউল ইসলাম মাসুম, দেলোয়ার হোসেন মন্ডল, মানিক চন্দ্র মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, মো. আলিমুল ইসলাম, মো. বাবুল শেখ, মো. মোহসীন আলম, সহ সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম |
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



