ঢাকাMonday , 15 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চন্দনাইশে স্থগিত ২ কেন্দ্রের ভোট ১৭ এপ্রিল

Link Copied!

চন্দনাইশ উপজেলা পরিষদের স্থগিত দুই কেন্দ্রের ভোট আগামী ১৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আ ন ম বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২৪ মার্চ তৃতীয় ধাপে চন্দনাইশ উপজেলা পরিষদ নিবার্চনে ভোটগ্রহণ চলাকালে ব্যালট পেপার ছিনতাই ও পুলিশের উপর হামলা গুলি বর্ষণের ঘটনায় দুইটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়।

স্থগিত দুই কেন্দ্র হলো পূর্ব চন্দনাইশ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও উত্তর বরকল সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এই দুই কেন্দ্রের মোট ভোটার ৪ হাজার ৪০৯ জন।

উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল অনুযায়ী ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের পদে দুইজন নিবার্চিত হন।

অপর দিকে উপজেলা চেয়ারম্যান পদে প্রাপ্ত ফলাফলের প্রেক্ষিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা) সাবেক দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগ নেতা এ কে এম নাজিম উদ্দিন পেয়েছিলেন ১৯ হাজার ৬৪৭ ভোট। অপরদিকে বর্তমান পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী (দোয়াত কলম) পেয়েছিলেন ২২ হাজার ৬৩৪ ভোট। তবে তিনি আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে ২ হাজার ৬৩৪ ভোট বেশি পেলেও স্থগিত দুই কেন্দ্রের ভোট প্রাপ্ত ভোটের চেয়ে বেশি হওয়ায় (১৭৭৫ ভোট) বেসরকারি ভাবে উপজেলা চেয়ারম্যান পদে ফলাফলও স্থগিত করা হয়।

দুটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৬৩ হাজার ২০৫। এরমধ্যে ৪৩ হাজার ৪৪৮ ভোট প্রদান করেন ভোটারগণ (২৬ দশমিক ৬২ শতাংশ)।

কে হচ্ছেন পরবর্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী নাকি এ কে এম নাজিম উদ্দিন। ১৭ এপ্রিল পর্যন্ত সেটি দেখার অপেক্ষায় চন্দনাইশবাসী।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।