ঢাকাSunday , 14 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আগে ভালো মানুষ হতে হবে ভালো ডাক্তার হতে হলে : ভুটানের প্রধানমন্ত্রী

Link Copied!

ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং বলেছেন, ‘আগে ভালো মানুষ হতে হবে ভালো ডাক্তার হতে হলে। মানুষের সাথে ভালো ব্যবহার করে তাদের মনজয় করতে হবে। মানবিক হতে হবে।’ তিনি বলেন, ‘চিকিৎসকদের মানুষের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। ডাক্তারদের শুধু চিকিৎসা সেবা নয় সামাজিক-রাজনৈতিক অনেক ক্ষেত্রেই অবদান রাখার সুযোগ আছে।’

রোববার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় ভুটানের প্রধানমন্ত্রী ড. লোটে শেরিং এসব কথা বলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান, স্বাস্থ্য সচিব জি এম সালেহ উদ্দিন।

এরআগে আজ সকালে ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং তার শিক্ষা জীবনের স্মৃতি বিজড়িত ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন আসেন। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বাংলাদেশ সফরে এসে শিক্ষা জীবনের স্মৃৃতি বিজড়িত কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নিজের স্মৃতিরোমন্থণ করে বক্তব্য রাখেন। পরে তিনি ক্যাম্পাসে তার স্মৃতিবিজড়িত বিভিন্নস্থান পরিদর্শন করেন এবং তার ব্যাচম্যাটদের সাথে একান্তে কিছু সময় কাটান। প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিংএর আগমনে সহপাঠি, শিক্ষক ও দেশী বিদেশী ও নবীন শিক্ষার্থীরা আনন্দিত ও উচ্ছ্বসিত।

লোটে শেরিং বিদেশী কোঠায় ১৯৯০-৯১ শিক্ষাবর্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হন। প্রায় সাত বছর লেখাপড়া শেষ করে নিজ দেশে ফিরে গিয়ে রাজনীতিতে যোগ দেন এবং ভুটানের প্রধানমন্ত্রী হন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।