ঢাকাSaturday , 13 April 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বিভিন্ন সংগঠনের মানববন্ধন : ১০ এপ্রিলকে রাফি দিবস ঘোষণার দাবি

Link Copied!

ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকারীর পক্ষে আদালতে কোন আইনজীবীকে না দাঁড়ানোর আহবান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

তারা বলেছেন, রাফির খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ক্রমেই জোরদার হচ্ছে। প্রধানমন্ত্রীসহ দেশবাসীও চায় এই হত্যার সঠিক বিচার হোক এবং প্রকৃত খুনির সর্বোচ্চ শান্তি হোক। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ১০ এপ্রিলকে রাফি দিবস ঘোষণা করার দাবি করেন। এছাড়াও সোনাগাজীর ঐ মাদরাসার নামকরণও রাফির নামে করার দাবি করেন তারা।

আজ শানিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নুসরাত জাহার রাফির হত্যার প্রতিবাদ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ফেনী সমিতি, ঢাকাসহ বিভিন্ন সংগঠন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, পুরো দেশবাসী এখন তাকিয়ে আছে ফেনীর দিকে। দেশবাসী দেখতে চান সরকার এই হত্যাকান্ডের বিচার প্রক্রিয়া কতটুকু স্বচ্ছতা ও দ্রুততার সাথে সম্পন্ন করেন।

ফেনী সমিতি, ঢাকা’র সভাপতি শেখ আব্দুল্লাহ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরিন আক্তার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাজমা আক্তার, ফেনী সমিতির সাধারণ সম্পাদক মো: শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল মোস্তফা চৌধুরী, নুরের নবী ভুইয়া রাজু প্রমূখ।

ফেনী সমিতি, ঢাকা ছাড়াও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি),বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, প্রগতিশীল চিকিৎসক ফোরাম, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বাংলাদেশ উদীচী শিল্পি গোষ্ঠী। এসব সংগঠন পৃথক পৃথক ব্যানার নিয়ে রাফির হত্যাকারিদের শাস্তি দাবি করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।