ঢাকাThursday , 7 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

দেশের ভেতর যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে সক্ষম বাংলাদেশ পুলিশ

Link Copied!

ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটওয়ারী বলেছেন, দেশের ভেতর যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে বাংলাদেশ পুলিশ সক্ষম। আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে আমরা অতীতেও এমন অনেক অপতৎপরতা রুখে দিয়েছি। আমরা জঙ্গিবাদবিরোধী, সন্ত্রাসবিরোধী ও মাদকের বিরুদ্ধে যেভাবে তৎপরতা চালাচ্ছি, ভবিষ্যতে কেউ এমন কর্মকাণ্ড করার সাহস পাবে না।

বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর পুলিশ লাইন্সে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আইজিপি আরো বলেন, নির্বাচনকালীন সময়ে আমরা নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক কাজ করি। তবে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমরা পেশাগত দায়িত্ব পালন করবো। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আইন শৃংখলা বিঘ্নকারী শক্তির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে পুলিশের সর্বস্তরে নির্দেশনা দেয়া হয়েছে।

এ সময় সেখানে ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরসহ জেলা পুলিশ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।