ঢাকাFriday , 1 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে ৪ জুয়াড়ীকে অর্থদণ্ড

Link Copied!

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় শুক্রবার সকালে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জুয়াড়ীকে ৪শ’ টাকা জরিমানা করেছে।

থানা সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের ডারারপাড় স্থান থেকে গত বৃহস্পতিবার সন্ধায় জুয়া খেলা অবস্থায় কিশোরগঞ্জ থানা পুলিশ ৪ জন জুয়াড়ীকে আটক করে। তারা হলেন, বাজেডুমরিয়া গ্রামের আবুল হোসেন মাস্টারের ছেলে লেলিন(৩৫), একই গ্রামের আজিজার রহমানের ছেলে আশাই(৩০), লিতু মিয়ার ছেলে ঈমান আলী (২৭), চাটি মিয়ার ছেলে আবদুল(২৫)।

শুক্রবার সকালে কিশোরগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্টেট আবুল কালাম আজাদ ভ্রাম্যমান আদালতে জুয়া নিরোধ আইনের ৪ ধারায় ওই ৪ জুয়ারীকে ৪শ’ টাকা জরিমানা করেছেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।