ঢাকাFriday , 1 March 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বরইয়ের ব্যাগের জন্য প্রাণ গেল ইজিবাইকযাত্রীর!

Link Copied!

ইজিবাইকে চড়ে যাওয়ার সময় হাত থেকে পড়ে যাওয়া বরইয়ের ব্যাগ ধরতে গিয়ে দুর্ঘটনায় পড়ে নিহত হয়েছেন আলমগীর মোল্যা (৩০) নামে এক ব্যক্তি।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর লোহাগড়ার লুটিয়া গ্রামের সোহরাব মোল্লার ছেলে এবং লক্ষ্মীপাশা থানা এলাকার পুরিভাজা দোকানি ছিলেন।

দিঘলিয়া গ্রামের হাসান মোল্লাসহ প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকে চালকের পাশে বসে নিজের ব্যাগের ভেতর থেকে বরই খাচ্ছিলেন আলমগীর। বরই খেতে খেতে হঠাৎ করে চলন্ত ইজিবাইক থেকে বরইয়ের ব্যাগ পড়ে যায়। এ সময় তাড়াহুড়ো করে ব্যাগ ধরতে গিয়ে ইজিবাইক থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আলমগীর।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, পড়ে গিয়ে আলমগীর মোল্লার মাথা ফেটে যায়। এ সময় ইটবোঝাই একটি ট্রাক দুর্ঘটনাকবলিত ইজিবাইকটিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ওই খুঁটি হেলে পড়ে।

জানা যায়, আলমগীর লোহাগড়ার লক্ষ্মীপাশা থেকে বরই কিনে বাড়িতে যাচ্ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।