ঢাকাThursday , 28 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে পাকিস্তানের হামলা

Link Copied!

ভারত-পাকিস্তান সীমান্তে আবারো লড়াই শুরু হয়েছে। ভারত অধিকৃত জম্মু কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্তে লাইন অব কন্ট্রোলের (এলওসি) ওপর এ লড়াই চলছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গাল্ফ নিউজ। ভারত কর্তৃপক্ষ জানায়, পাকিস্তান এলওসি বরাবর ভারতের সেনা ছাউনি লক্ষ্য করে এ হামলা চালায়।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল দেবেন্দার আনন্দ এ ঘটনার জন্য পাকিস্তান পক্ষকে অভিযুক্ত করে জানান, বৃহস্পতিবার সকাল ছয়টা নাগাদ ভারতের পুঞ্চ সেক্টরের কৃষ্ণা ঘাঁটি এলাকায় পাকিস্তান ব্যাপকাকারে মর্টার হামলা চালায়।

এ সময় তারা বিভিন্ন ছোট অস্ত্র থেকেও গুলি করতে থাকে। পরে ভারতীয় বাহিনীও এর জবাব দিতে থাকে। প্রায় এক ঘণ্টা ধরে এ গোলাগুলি চলতে থাকে। তবে কোনো পক্ষ থেকেই ক্ষয়ক্ষতির কোনো বিবরণ জানা যায়নি।

এ ঘটনায় এ এলাকার পাঁচ কিলোমিটারের মধ্যে থাকা রাজৌরি, পুঞ্চ ও সাম্বা জেলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।