ঢাকাWednesday , 27 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় ৩ পথচারী নিহত

Link Copied!

কুমিল্লার চান্দিনায় কাভার্ড ভ্যানচাপায় তিন পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানসহ চালককে আটক করেছে হাইওয়ে পুলিশ।

আজ বুধবার সকাল পৌণে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলাধীন কুটুম্বপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চান্দিনা উপজেলা কুটুম্বপুর গ্রামের উত্তর পাড়া এলাকার মৃত কাজী আব্দুর মান্নানের ছেলে কাজী রফিকুল ইসলাম (৬০), মৃত জিল্লুর রহমানের ছেলে মহরম আলী (৭৫) ও মৃত হায়দার আলীর ছেলে আব্দুল মতিন (৬৫)।

আটক কাভার্ডভ্যান চালক চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার চরকাগরিয়া গ্রামের আলী আকবরের ছেলে দুদু মিয়া (৫১)।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইন-চার্জ (পরিদর্শক) মো: মনিরুল ইসলাম জানান, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চলাচলরত তিনজন পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তাদের। পরে আমরা কাভার্ডভ্যান সহ চালককে আটক করি।’

এ ঘটনায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধ ও পথচারী হত্যার ধারায় হাইওয়ের ইলিয়টগঞ্জ ফাঁড়ি পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় মামলা দায়ের করেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।