ঢাকাWednesday , 27 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত : নিহত ২

Link Copied!

মধ্য কাশ্মীরের বুদগামে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ ফাইটার জেট৷ বুধবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে৷ বিমানে আগুন লেগে যায়৷ দুই পাইলট নিহত হয়েছে সূত্রের খবর৷ ঘটনাস্থলে হাজির হয়েছে পুলিশ বাহিনী৷

সূত্রের খবর, শ্রীনগরের এয়ারবেস থেকে মিগ-২১ কিছুটা উড়ে যাওয়ার পরে, কয়েক কিলোমিটারের মধ্য়েই এই দুর্ঘটনা ঘটে৷ ফাঁকা জায়গায় ভেঙে পড়ে এটি৷ এলাকায় বড়সড় বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ ভেঙে পড়ে এই যুদ্ধবিমান৷ তবে কি কারণে এই বিস্ফোরণ, কেন এটি ভেঙে পড়ল তা স্পষ্ট নয়৷

এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি৷ এয়ারপোর্ট অথরিটি বিমান উড়ান সাময়িক ভাবে বন্ধ রেখেছে বলে জানা যাচ্ছে৷ পরিস্থিতি স্বাভাবিক হলেই ফের বিমান চলাচল স্বাভাবিক করা হবে৷

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।