ঢাকাMonday , 25 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইউপি চেয়ারম্যান হওয়ারও সামর্থ্য নেই দিলীপ বড়ুয়াদের : আমু

Link Copied!

পুরান ঢাকার রাসায়নিক গোডাউন সরাতে সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর আন্তরিকতা নিয়ে প্রশ্ন তোলা আরেক সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার কঠোর সমালোচনা করেছেন আমু। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন,‘শিল্পমন্ত্রী থাকাকালীন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া পুরোনো ঢাকার আবাসিক এলাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে না পারার ব্যর্থতা ঢাকতেই আমার ওপর দোষ চাপাতে চেয়েছেন।’

রাজধানীর ইস্কাটনের নিজ বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আমু আরো বলেন,‘দিলীপ বড়ুয়া এমন একটি দলের প্রতিনিধিত্ব করেন যে দলে নিজ যোগ্যতায় একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হওয়ারও সামর্থ্য নেই।’

তিনি বলেন,‘দিলীপ বড়ুয়ার ব্যক্তিগত অযোগ্যতা ও অদক্ষতার কারণে তিনি প্রশ্নের সম্মুখীন হতে পারেন। সেটা ভেবে আতঙ্কগ্রস্ত হয়ে সেই ব্যর্থতার দায় তিনি আমার ওপর চাপাতে চেয়েছেন। নিজের ব্যর্থতা আড়াল করতে তিনি (দিলীপ বড়ুয়া) অগ্রিম এ ধরনের কথাবার্তা বলছেন।’

সাবেক এই শিল্পমন্ত্রী বলেন,‘নিমতলীর অগ্নিকান্ডের ঘটনার পরে একটি কেমিক্যাল পল্লি স্থাপনের সিদ্ধান্ত হয়। এ লক্ষ্যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে বিসিকের চেয়ারম্যানকে সভাপতি করে একটি ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। কিন্তু ওই কমিটির সভাপতি হওয়ার কথা ছিল তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার। তার অদক্ষতা ও অযোগ্যতা ও নির্লিপ্ততার কারণে তাকে সভাপতি করা হয়নি। এতেই তার ব্যর্থতা প্রমাণিত হয়।’

তিনি বলেন,‘আমি শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর এই প্রকল্প অনেক দূর এগিয়ে নিয়ে যাই। আমার সময় কেমিক্যাল পল্লি গঠনের লক্ষ্যে ৫০ একর জমি অধিগ্রহণের অনুমোদন করানো হয়। তারপরই আমার মেয়াদ শেষ হয়ে যায়। পুরান ঢাকার কেমিক্যাল ব্যবসায়ীরা ছোট আকারের ব্যবসা করেন। তারা এখান থেকে সরতে চান না। তাছাড়া এসব প্রতিষ্ঠান শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্তও নয়। এসব কারণে কেমিক্যাল কারখানা সরাতে সময় লাগছে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।