ঢাকাThursday , 21 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে মারধরের শিকার

Link Copied!

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পাওনা টাকা চাইতে গেলে পাওনাদারসহ তার পরিবারের সদস্যদের মাধরধর করেছে প্রতিপক্ষ। এছাড়া পাওনাদারের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাতের ঘটনার অভিযোগ উঠেছে।

বুধবার রাতে উপজেলার কুশলা ইউনিয়নের টুটাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত দু’জনকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, টুটাপাড়া গ্রামের জামাল শেখের ছেলে বিদেশফেরত নুর ইসলাম শেখের (৩৬) কাছ থেকে ছয় মাস আগে একই গ্রামের দেলোয়ার হোসেন (৫৫) ৮৬ হাজার টাকা ধার নেন। ঘটনার দিন সন্ধ্যায় নুর ইসলাম দেলোয়ার হোসেনের কাছে পাওনা টাকা চাইতে গেলে দু’জনের মাঝে কথা কাটাকাটি হয়।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দোলোয়ার হোসেন তার লোকজন নিয়ে রাতে নুর ইসলামের বাড়ি ঘরে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে দোলোয়ার হোসেনের লোকজন নুর ইসলামসহ তার পরিবারের লোকজনকে মারধর করে।

মারধরে গুরুতর আহত নুর ইসলামের ছেলে শাওন শেখ (১৮) ও ভাই অহিদুল ইসলাম (২৮) কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানার জন্য দেলোয়ার হোসেন সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী মিনু বেগম মারধরের কথাটি অস্বীকার করেন।

নুর ইসলাম বলেন, ‘রক্ত পানি করে উপার্জন করা টাকা ধার দিয়ে আজ মারধর খেতে হচ্ছে। হামলাকারীরা শুধু আমাদের মারধর করেই ক্ষান্ত হননি। আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে নগদ টাকা পয়সা লুট করে নিয়েছে। এ বিষয়ে আমি দেলোয়ারসহ চারজনকে আসামি করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছি।’

কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এএসআই হাসমত জানান, ‘নুর ইসলামের দায়েরকৃত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।