ঢাকাTuesday , 19 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘ডাকাত’ নিহত

Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার গড়ড়া গ্রামের মছের উদ্দিনের ছেলে মুফাজ্জেল হোসেন ওরফে মুফা (৪২) ও কৈপাল গ্রামের আব্দুর রহিমের ছেলে মাহাবুল (৪০)।

পুলিশ বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য। ঘটনাস্থল থেকে দুটি এলজি গান, চার রাউন্ড গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছে বলে জানা যায়।

দৌলতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, উপজেলার ডাংমড়কা-আদাবাড়িয়া সড়কের কাটাদহ মাঠের মধ্যে দুই দল ডাকাত অভ্যন্তরীণ কোন্দলে নিজেদের মধ্যে গোলাগুলিতে লিপ্ত হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এসআই সাইফুলের নেতৃত্বে পুলিশের টহল টিম ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে একপর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুইজন ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, পরে খোঁজ নিয়ে জানতে পারি নিহতরা দুই শীর্ষ ডাকাত মুফা ও মাহাবুল। তাদের বিরুদ্ধে দৌলতপুর থানায় ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।