ঢাকাSunday , 17 February 2019
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আড়াইহাজারে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Link Copied!

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মেঘনা নদীর শাখাতে গোসল করতে গিয়ে বজ্রপাতে মুক্তার হোসেন (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার উচিৎপুরা ইউয়িনের জাঙ্গালিয়া এলাকায় ওই ঘটনা ঘটে।

নিহত মুক্তার হোসেন একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির জানান, সকাল থেকে ভারী বৃষ্টি হচ্ছিল। ৮টায় ঢাকায় ইজতেমা থেকে বাসায় আসেন মুক্তার হোসেন। পরে বাড়ির পাশে মেঘনা নদীর শাখায় গোসল করতে যান। ওইসময় বজ্রপাতে আহত হন মুক্তার হোসেন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।